বাংলাদেশ-পাকিস্তানের স্বাস্থ্য সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-পাকিস্তানের স্বাস্থ্য সহযোগিতা বাড়াতে আলোচনা
বাংলাদেশ-পাকিস্তানের স্বাস্থ্য সহযোগিতা বাড়াতে আলোচনা

ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ ও স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের বাণিজ্য সম্প্রসারণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ওষুধ উৎপাদন ও বাণিজ্য, স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং চিকিৎসা-সংক্রান্ত প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে পাকিস্তানের GIMS আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহযোগিতা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও প্রতিষ্ঠানটি দিয়েছে।

এ সময় পাকিস্তানি হাইকমিশনার অঙ্গ প্রতিস্থাপনসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাবগুলো স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।