× Banner
সর্বশেষ
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী

 আরও ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রাথমিক বিদ্যালয়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী মার্চ মাসে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১৭ হাজার পদ শূন্য রয়েছে। শূন্য এসব পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে এ সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

২০১৪ সালে স্থগিত হওয়া ১০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার চালু হয়েছে। আসছে এপ্রিলের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। চলতি এ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বাকী সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ কার্যক্রম রয়েছে। ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। এ কার্যক্রম আগামী এপ্রিলের মধ্যে শেষ করা হবে।

তিনি আরও জানান, এ নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার আগেই নতুন করে আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। মার্চে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিদপ্তর সূত্র আরও জানায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাজস্ব খাতে জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, অতিরিক্ত ক্লাসরুম তৈরি, প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। এসব বিদ্যালয়ে শূন্য শিক্ষক পদ, প্রয়োজন অনুযায়ী সৃষ্ট পদ, প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..