× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর প্রস্তাব দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি।

এ ছাড়া নির্বাচনে ‘না ’ ভোট চালু, সেনাবাহিনী মোতায়েন করার দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরেছে দলটি।

সংলাপ শেষে সাংবাদিকদের কাছে ইসিকে দেয়া নিজেদের প্রস্তাবনাসমূহ তুলে ধরেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ, ইউএনও, শিক্ষক, প্রিসাইডিং কর্মকর্তা- যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ করতে হবে; যেন তারা কোনো দলের পক্ষাবলম্বন না করেন।

এ ছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় কম পেলেও সেনাবাহিনীকে এখনো সবাই ভয় পায়। সব দলের নির্বাচনী প্রচারণা যাতে সঠিকভাবে করতে পারে, তাই আগে থেকেই সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনী মাঠপর্যায়ে রাখতে হবে। যাতে তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা ট্যাকল দিতে পারে।যুগান্তর


এ ক্যটাগরির আরো খবর..