× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় রুমি বড়ুয়া কে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন এলাকায় রুমি বড়ুয়া (৩৮) নামে সেনা সদস্যের স্ত্রীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ১টার দিকে বেতাগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বেতাগী বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রুমি বড়ুয়ার স্বামী বান্দরবনের লামা সেনা ক্যাম্পে কর্মরত।

তবে স্থানীয়দের সন্দেহ পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রুমির স্বামীকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার এসআই মুজিবর রহমান।

তিনি রুমী বড়ুয়ার স্বামীর বরাত দিয়ে জানান, রাতে স্বামী-স্ত্রী বাড়ির ছাদে উঠে কথা বলছিলেন। এসময় হঠাৎ অজ্ঞাত ২ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় স্বামী ছাদ থেকে লাফ দিয়ে বেঁচে যেতে পারলেও স্ত্রীকে তারা গলা কেটে হত্যা করে।

এসআই মুজিবর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। তাকে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, সেটিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। রহস্য জট খুলে প্রকৃত আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..