× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ধর্মের দোহাই দিয়ে বাঙ্গালী জাতি বিভেদ করা যাবে না

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেই বাঙালি জাতি। তাই ধর্মের দোহাই দিয়ে কোনো অশুভ শক্তি যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

আজ সোমবার সকালে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ তাগিদ দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। যেকোনো দেশ ও জাতির উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। ধর্ম যার যার, দেশ সবার। তাই জাতীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

এসময় রাষ্ট্রপতির সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার, নেপালের রাষ্ট্রদূতসহ বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বীরা।

 


এ ক্যটাগরির আরো খবর..