ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত২০। আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় বরিশালগামী পাথর ঘাটা থেকে আসা যাত্রীবাহি বাস( ঢাকা মেট্রো- জ ৩৮৭৭) একটি নছিমনকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে টমটমের যাত্রী মজিবর হাওলাদার (৩৫ ) ঘটনাস্থলে নিহত হয়। টমটমে থাকা ওপর এক যাত্রী ও চালককে গুরতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে যাত্রীবাহি বাসটি দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে কিছু দূর গিয়ে একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এ সময় মটর সাইকেল আরোহীসহ বাসে থাকা ২০ যাত্রী আহত হয়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দূর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।