× Banner
সর্বশেষ
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী

কলেজছাত্রী ধর্ষণে ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

ময়মনসিংহ প্রতিনিধিঃ কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ষণের মামলা হওয়ার পর ময়মনসিংহ জেলা ছাত্রলীগ প্রথমে ইউনিয়ন কমিটি বিলুপ্তি করে পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে।

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে এবং সভাপতি আলমগীর কবিরকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আলমগীর আর তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওই কলেজছাত্রীর এক বান্ধবী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার প্রায় চার মাস পর ধর্ষিতার পিতা বাদী হয়ে ১৫ মে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..