শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে সালিশের পাকা বসত ঘরের জানালা ভাংচুর, লুটপাট ও বাড়ির গাছ-পালা কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ করেন ইতালী প্রবাসী সালিশ আমির হোসেন। এতে তার ঘরে থাকা জমি ক্রয়ের নগদ ৮ লক্ষ টাকা ও ২৮ ভরি স্বর্ণা লংঙ্কার লুট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আমিরের অভিযোগ ও সরেজমিন ঘুরে জানা যায়, চন্দ্রপুর গ্রামের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার ও জাকির হোসেন শিকদারের সাথে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই নিয়ে গত সোমবার বিকেলে ঐ বাড়িতে সালিশের বসে চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক মোল্যা, সাবেক চেয়ারম্যান হালিম মোল্যা ও তার পিতা হাতেম আলী মোল্যা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির শিকদার ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান ঢালী সহ এলাকার মুরব্বীয়ানগন। সালিশে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান হালিম মোল্যার পিতা হাতেম আলী মোল্যা। জমি সংক্রান্ত সালিশ চলাকালী সময় ইতালী প্রবাসী একজন সালিশ আমির হোসেন সভাপতির অনুমতি নিয়ে সালিশের মাঝে কথা বলে। কথা বলার এক পর্যায়ে আমির বলে সালিশে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির শিকদার জাকিরের পক্ষে হয়ে কথা বলছে। এ কথা বলায় জাকির হোসেনের সাথে আমিরের সাথে কথা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির ও তার সহযোগী ইউনুস শিকদার, মাহাবুব, মহিবুল্লা শিকদার সহ তাদের সহযোগীরা আমিরকে মারধর করে। এছাড়াও তার ঘরে লুটপাট ও বাড়িতে থাকা ফলের গাছসহ অন্যান্য গাছ কেটে রেখে যায়।
অভিযুক্ত জাকির হোসেন শিকদার বলেন, আমাদের চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। এই নিয়ে সোমবার আমাদের বাড়িতে সালিশ বসে। সালিশের মাঝে ও (আমির হোসেন) বাহির থেকে কথা বলে এবং আামাকে ও আমাদের সালিশ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গিও শিকদারের সাথে খারাপ আচরণ করে। এতে আমিরের সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি আমিরকে কিল ঘুষিও দেই। আমিরের বাড়ির গাছ-পালা কাটা ও তার ঘরের থাকা জিনিসপত্র লুটপাটের বিষয়টি সম্পূন্ন মিথ্যা ভিত্তিহিন।
জমি সংক্রান্ত বিরোধের আরেকজন আব্দুল জলিল শিকদার বলেন, সোমবার আমাদের বাড়িতে জমির সালিশ চলাকালীন সময় আমির কিছু কথা বলে। সেই কথায় উঠে আসে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির জাকিরের পক্ষে কথা বলছে। এই নিয়ে জাকির ও তার সহযোগীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির আমিরকে মারধরও করে। এর বেশী আমি কিছুই জানি না।
সালিশের সভাপতি সাবেক চেয়ারম্যান হালিম মোল্যার পিতা হাতেম আলী মোল্যা বলেন, সালিশে সবার কথা বলার মাঝে আমির আমার অনুমতি নিয়ে কথা বলে। কথায় সে বলে জাহাঙ্গির চেয়ারম্যান এক পক্ষ হেয় কথা বলে এটা ঠিক না। এই নিয়ে জাকির ও আমিরের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঝামেলা হওয়ায় এই জমি সংক্রান্ত সালিশের পরবর্তী তারিখ দেওয়া হয় আগামী শুক্রবার।
চন্দ্রপর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক মোল্যা বলেন, সালিশের মধ্যে আমির হোসেন কথা বলতে চাইলে জাকির কথা বলতে বাধা দেয় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাধা দেওয়ার এক পর্যায়ে জাকির আমিরকে মারধরও করে। আমিরের কথা হলো সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির এক পক্ষ হয়ে কথা বলে সালিশের মধ্যে। এক কথায় দুই কথায় জাকির আমিরকে তার সহযোগীদের নিয়ে মারধর করে। আমি শুনেচ্ছি সন্ধ্যায়ও নাকি ইতালী প্রবাসী আমিরের ঘর বাড়ি ভাংচুর করে জাকির ও তার সহযোগীরা।
অভিযোগকারী ইতালী প্রবাসী আমির হোসেন বলেন, চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির শিকদার সালিশে বসে জাকিরের পক্ষ হয়ে কথা বলে। আমি তার পক্ষপাতিত কথা ধরায় আমাকে তার পক্ষের লোক জাকির ও তার সহযোগী ইউনুস শিকদার, মাহাবুব, মহিবুল্লা শিকদার সহ আরো অনেকে মারধর করে। আমার বাড়ির ফলের গাছ ও আরমারির উপরে থাকা লাকেস থেকে জমি ক্রয়ের নগদ ৮ লক্ষ টাকা ও ২৮ ভরি স্বর্ণা লংঙ্কার লুটপাট করে নিয়ে যায়। আমি এই অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, এই ঘটনায় থানায় এখন কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।