× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

টুকুর দুর্নীতি মামলার পুনঃশুনানি চলবে

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতির মামলায় সর্বোচ্চ আদালতের পুনঃশুনানির আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

এ আদেশের ফলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে হাইকোর্টে দুর্নীতির মামলা চলতে বাধা থাকল না।

মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুর্নীতি মামলার পুনঃশুনানি করতে বাধা থাকল না।

মামলার বিবরণে জানা যায়, চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

দুদক উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা একই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাঁকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায়ে রিভিউ চেয়ে আবেদন করেছিলেন টুকু।


এ ক্যটাগরির আরো খবর..