× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা

গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের নতুন সাবস্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব স্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পাওয়ার ট্রান্সফরমারটি চালু করা হয়।
এ সাব স্টেশনের মাধ্যমে ৬টি ফিডার সর্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা যায়। এতে গোলাপগঞ্জ পৌর এলাকাসহ, বাঘা, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা ও  গোলাপগঞ্জ সদর ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে স্থাপিত গোলাপগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিস শুধু গোলাপগঞ্জ নয়, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিদ্যুৎ নিয়ন্ত্রকের কাজ করে আসছে। বিভিন্ন কারনে গোলাপগঞ্জ সাব স্টেশন পূর্ব সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
স্বাধীনতা পরবর্তী সময়ে পিডিপি’র উদ্যোগে এখানে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ভবন নির্মাণ করা হলে ২০০৬ সালে পিডিপি’র মালিকানা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রহন করে। এর পর থেকে গোলাপগঞ্জ সাব স্টেশনটি পল্লী বিদ্যুতেরই রক্ষাবেক্ষণে চলে যায়। বিগত দিনে বিদ্যুতের চাহিদার উপর নির্ভর করে সাব স্টেশনে পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হলেও এতে কাঙ্খিত মানের সেবা প্রদান করা সম্ভব হয়নি। প্রায়ই অতিরিক্ত লোডের কারনে যান্ত্রিক ত্রুটি দেখা দিত।
গত দু’বছরে পর পর দু’বার পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে গেলে অবর্ণীয় দূর্ভোগের মধ্যে পড়েন গোলাপগঞ্জের পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। তখন বিকল্প হিসাবে সিলেট সদর ও সুনামপুর সাব স্টেশন থেকে বিদ্যুৎ এনে চাহিদা পূরনের লক্ষে কাজ করা হলেও লোডশেডিংয়ের যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যায়নি। গোলাপগঞ্জের বিদ্যুৎ গ্রাহকদের কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সিলেট পল্লী সমিতি-১ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহন করে। পাওয়ার বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করে গোলাপগঞ্জের সাব স্টেশনকে আরও অধিক শক্তিশালী করণের লক্ষে ১০ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হলে সম্প্রতি তা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার বেলা ২টায় নতুন সাব স্টেশনটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হলে এর সেবা গ্রহন করার সুযোগ পায় গোলাপগঞ্জবাসী। এ সময় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হানিফ আহমদ, সেক্রেটারী (সচিব) সাংবাদিক আব্দুল আহাদ, পরিচালক সফিউর রহমান শফি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) জগলুল হায়দার, নির্বাহী প্রকৌশলী (অপারেশন) জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম আজিজুর রহমান সরকার, ডিজিএম (টেকনিক্যাল) শাহিন কবির, আরইবি’র সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান, বৈদ্যুতিক উপদেষ্টা প্রতিষ্ঠান কেসিএল এর রিটেইনার প্রকৌশলী খুর্শেদ আলম তালুকদারসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
.


এ ক্যটাগরির আরো খবর..