বিশেষ প্রতিবেদকঃ তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের হেফাজতের ঘটনায় মামলা বাতিলের আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার তাদের করা আপিল খারিজ করে দিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এই আদেশের ফলে তাদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আদিলুর রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আসাদুজ্জামান আসাদ।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
২০১৪ সালের ৮ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আদিলুর রহমান খান ও এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আদিলুর রহমান খান।