× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আশুগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য বাছির মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জগদীশপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বাছির মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

তারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস হাসান জানান, হামলার শিকার মো. বাছির মিয়া তাঁর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তালশহর বাজারে তাঁর মুদি দোকান রয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার জগদীশপুর মোড়ে সাত-আট দুর্বৃত্ত বাছির মিয়াকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থার অবনতি হতে থাকলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ সোমবার ভোরে অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত আওয়ামী লীগ নেতা বাছির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ইউপি নির্বাচনে বিরোধের জেরে আওয়ামী লীগের বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ইদ্রিস হাসান অভিযোগ করেন।

বাছির মিয়ার স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘এক সপ্তাহ ধরে অজ্ঞাত লোকজন মোবাইলে কল দিয়ে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিত। আমার ধারণা, যারা মোবাইলে হুমকি দিত, তারাই আমার স্বামীকে ফাঁদ পেতে বাড়ি আসার পথে একা পেয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এখন আমার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় আজ দুপুর পর্যন্ত কেউ আটক হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..