× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝিনাইদহ স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৪ অক্টোবর’২০১৬: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝিনাইদহ শহরে পুঁজা নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন নামে এক বখাটে যুবক। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।

পুজা মজুমদার ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

স্কুলছাত্রীর মা শিখা মজুমদার জানান, বখাটে যুবক লিটু বেশ কিছু দিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসত। এক পর্যায়ে মেয়ে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সন্ধ্যায় ওই যুবক আমার বাসায় এসে মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পুঁজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছে। বখাটে যুবক লিটুকে আটকে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের ইর্মাজেন্সী মেডিকেল অফিসার ডা: মাসুদুজ্জামান জানান, ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যে কারণে গভীর ক্ষত হয়েছে। আমরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..