× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খাদ্য অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুদ্ধ মিলারগণ

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আওয়ালঃ ঠাকুরগাঁওয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে চাল সংগ্রহ বন্ধকরে দেওয়াতে বিপাকে পড়েছেন জেলার মিলারগণ,আজ দুপুর ২টায় মিলাররা খাদ্য অফিসে এসে জানতে পারে যে সরকার আর চাল ক্রয় করবেনা।

এ সময় বিক্ষুদ্ধ মিলাররা সরকারী খাদ্য অফিসে তালা ঝুলিয়ে অফিস বন্ধ করে বিক্ষোভ করেন। মিলারগণ অভিযোগ করে বলেন, জেলা বোরো সংগ্রহ/২০১৫মৌসুমে চুক্তিবদ্ধ মিলারগণ সংগ্রহের শুরু থেকে সরকারী গুদামে খালি জায়গার অভাবে চাল সরবারহ করতে পারে নাই।

ইতোমধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর হতে, ঠাকুরগাঁও হতে মৌখিক ভাবে জানানো হয় যে, আগামী ১৫, অক্টোবর/২০১৫ পর্যন্ত চাল সরবারহ করা যাবে। কিন্তু অদ্য ০৭/১০/১৫ তালিখ আমরা মিলারগণ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর ঠাকুরগাঁওয়ে এসে জানতে পারি যে, আজই চাল সরবারহের শেষ দিন। এমন অবস্থায় ঠাকুরগাঁও জেলার খাদ্য গুদাম সহ খালি জায়গা না থাকায় আজ থেকে চাল সরবারহ করা সম্ভব নয়।

মিলারগণ আরো জানান, হঠাৎ করে সরকার চাল বন্ধ করে দেওয়ায় এতে আমরা মিলারগণ বড় লোকসানের মুখে পড়বো বলে আশংকা করছি। সরকারী চুক্তি মাফিক চাল গুদামে নিয়ে গেলে ও গুদামে পর্যাপ্ত জায়গা থাকা শর্তেও চাল দিতে পারে নাই। কৃষকের কাছে থেকে উর্ধ্ব মুল্যে ধান  ক্রয় করে চাল প্রস্তুত করেছি এ চাল যদি সরকার চুক্তিবদ্ধ ভাবে না ক্রয় করে তাহলে আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবো।

সামনে নতুন সীজেন মৌসুম আমন ধান খরিদ করতে পারবোনা অর্থনৈতিক বিপর্যয়ের কারনে। এ চাল যদি সরকার ক্রয় না করে তাহলে আমরা মিলারগণ বিপাকে পড়বো কৃষক ও ক্ষতিগ্রস্থ মুখে পড়বে। পরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের বরাবর স্বারক লিপি প্রদান করেন জেলার চুক্তিবদ্ধ মিলারগণের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..