× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল
উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৩ জুলাই)সনাতন ধর্মাবলম্বীরা উল্টো রথযাত্রায় অংশ নিয়ে উলুধ্বনি আর শঙ্খ-কাশি বাজিয়ে উৎসবে মেতে ওঠেন।
কোটালীপাড়া ইসকস মন্দিরের আয়োজনে পাড়কোনা গণেশ পাগলের  আশ্রম চত্ত্বর থেকে এ উল্টো রথযাত্রা শুরু হয়ে ঘাঘর বাজার ইসকন মন্দিরে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, প্রফেসর কার্তিক চদ্র বিশ্বাস,চক্রবাণী কেশব দাসসহ বিভিন্ন সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার ঘাঘর পৌর মার্কেট চত্ত্বর থেকে রথযাত্রাটি শুরু হয়ে পাড়কোনা গণেশ পাগল মন্দিরে গিয়ে শেষ হয়। সাত দিন পর আজ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..