× Banner
সর্বশেষ
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

ACP
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

বাজেট অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।

প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা বসেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, আগামীকাল রোববার বিকেলে এয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল গত ১১ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..