ওয়ার্ল্ড ফ্রিডম ডে (বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সকালে প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে শেষ হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাধবপুর রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার, সাবেক সাধারণ সম্পাদক এম আলম, সিনিয়র সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস,আমিন হোসেন মোল্লা , কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ সহ অন্যান্যরা।
বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহবান জানান।
প্রেসক্লাবের সদস্য লিটন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।