× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ন দেবনাথ

বাবরের নামে কোন মসজিদ তৈরি করতে দেয়া হবেনা -ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
বাবরের নামে কোন মসজিদ

সাড়ে পাঁচ’শ বছরের যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল রাম মন্দির নির্মানের মধ্য দিয়ে। এরপর পঃবঙ্গের মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি করার নামে হুমায়ুন কবির নুতন করে আবার পুরনো সংঘাতকে জীবন্ত করার চেষ্টা করছে। পশ্চিম বঙ্গে বাবরের নামে কোন মসজিদ তৈরি করতে দেয়া হবেনা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর প্রদেশ এবং অসমের মুখ্যমন্ত্রীর চরম হুশিয়ারি।।

হুমায়ুন কবির কান খুলে শুনে রাখ এই মাটিতে কোন লাল বাবরি মসজিদ তৈরি করতে দেয়া হবেনা। পঃবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজাকে উদ্দেশ্য করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আপনাদের স্বপ্ন আমরা চূর্ণ করে দেব।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটি বিতর্কিত নামের উপর মসজিদ নির্মানে আপত্তি উত্থাপন করেন তখন বুঝতে হবে এর অভিঘাত সুদূরপ্রসারী। হুমায়ুন কবির বাবরের নামে মসজিদ তৈরি করার নামে পঃবঙ্গের মুসলমানদের অনুভূতিকে কাজে লাগিয়ে পঃবঙ্গে একটি সংঘাতকে আমন্ত্রন করছেন।

হুমায়ুন আগুন নিয়ে খেলছেন। সারা ভারতে কোন রাজ্য বাবরের নাম ব্যবহার করে এখন পর্যন্ত কোন মসজিদ তৈরি করার দু:সাহস দেখাতে পারেনি সেখানে হুমায়ুনের মতো একজন ফুটো মাস্তান এতবড় একটি পরিকল্পনা করার পিছনে যে ভারতের অস্তিত্ব বিরোধী শক্তি জড়িত তাতে কোন সন্দেহ নেই। এতদিন মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি করা নিয়ে অনেক সমাবেশ হয়েছে লক্ষলক্ষ লোকের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইট বালি পাথর রড থেকে শুরু করে কোটি কোটি টাকার নগদ অনুদানের কোন ঘাটতি ছিলো না।

কিন্তু এতদিন বাবরের নামে যে কোন মসজিদ তৈরি করা যাবেনা এনিয়ে পঃবঙ্গের বিরোধী দলের বিজেপি নেতা শুধু আনুষ্ঠানিক ভাবে বলেছেন মসজিদ তৈরিতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু ভারতের মাটিতে বহিরাগত লুটেরা হিন্দুদের অস্তিত্ব বিপন্নকারী মুঘলদের কারো নামে কোন মসজিদ আমরা তৈরি করতে দেবনা। এটা ছিলো মৌখিক হুশিয়ারি এনিয়ে পঃবঙ্গে এখনো পর্যন্ত পাল্টা কোন সভা-সমাবেশ বা প্রতিরোধে কোন সংগঠন প্রতিরোধে কোন ধরনের কর্মসূচি গ্রহণ করেনি।

হুমায়ুন কবির বা বাবরি মসজিদ তৈরির জন্য যারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের মাটিতে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছে তারা তখনই বুঝতে পারবে যখন বাবরি মসজিদ তৈরির স্থানে কোন সংগঠন কোটি লোকের সমাবেশ ডাকা হবে তখন হুমায়ুন কবিররা বুঝতে পারবে অনুভূতি শুধু মুসলমানদের নেই অনুভূতি অন্যদেরও আছে। অনুভূতির খেলায় হিন্দুরা যখন মাঠে নামবে তখন বাবরি মসজিদ তো দূর-অস্ত কোন শক্তিই তাদের সামনে দাড়াতে পারবেনা।

তারই ইঙ্গিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঃবঙ্গের মাটিতে দাড়িয়ে দিয়ে গেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মালদায় সভা করে বলেছেন ত্রিপুরা অসম এবং পঃবঙ্গ যতদিন পর্যন্ত না ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশি মিয়া-মুসলিমদের অনুপ্রবেশ ঠেকানো যাবেনা। একই সাথে তিনি আরও বলেছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার পিছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে।

সুতরাং হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির মধ্য দিয়ে দেশে নুতন করে অশান্তির বাতাবরণ তৈরি হোক সেটা অবশ্যই কোন শুভ বুদ্ধি সম্পন্ন লোক চাইবেনা। বাবরি ভারতে একটি মীমাংসিত বিষয় সুপ্রিমকোর্টের আদেশে বাবরির সংঘাতের পরিসমাপ্তি ঘটেছে। এখন কেউ যদি নুতন করে এই মিটে যাওয়া সমস্যাকে সামনে নিয়ে এনে ভারতকে অস্থিতিশীল করতে চায় তার দায় হুমায়ুন কবিরদের নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..