× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

বরিশালের গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে মধ্যদিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেষে উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ

সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা।

বর্ষবরন উপলক্ষে একইদিন উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বর্ষবরনের শোভাযাত্রা বের করা হয়।

এছাড়াও সরকারি গৌরনদী কলেজের রক্ত ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। এসময় পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, সংগঠনের সভাপতি জিহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. কাউয়ুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..