বিশিষ্ট বিএনপি নেতা এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মফিজুর রহমান সজন পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেনাপোল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় বেনাপোল পৌরসভার সম্ভব্য এই মেয়র প্রার্থী বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের নতুন বার্তা। বেনাপোলকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি একজন দক্ষ যোগ্য নেতা। সে নিজে একজন দানশীল মানুষ। তার মধ্যে রয়েছে মানুষের সেবা দানের মত মহৎ গুনাগুন। রমজান মাসে তিনি মানুষের মাঝে ইফতার বিতরন করেছেন। তিনি এই পৌরসভার দরিদ্র মানুষকে ঈদের সময় নগদ অর্থ সহ ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন। এ কারণে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মফিজুর রহমান সজনের গ্রহণযোগ্যতা অনেকটা এগিয়ে আছে । তাছাড়া দীর্ঘদিনের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে সফল নেতৃত্ব তাকে ব্যবসায়িক সমাজ সহ সাধারণ মানুষের খুব কাছে নিয়ে গেছে।
তবে করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সাহায্য পৌঁছে দেওয়া এই জনদরদী নেতা একজন সেবক হিসাবে সাধারণ মানুষের পাশে থাকতে চান সারাজীবন।