× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

পিআইডি

আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জুন মাসের মধ্যে হেলথ কার্ড

আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে। নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষ্যে লোকজ মেলা উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেনজনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফদুস্থদের জন্য বরাদ্দটিআর-কাবিখাখাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও ৪টি সিটি কর্পোরেশন এলাকাতে হামের টিকা দেওয়া হচ্ছে। ২০ এপ্রিল  থেকে সারা দেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা হামের প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করছি। আশা করছি দ্রুত হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রীস্থানীয় প্রশাসনবিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..