× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
এডিবি’র সহায়তা

দেশের গ্রামীণ অঞ্চল-বিশেষ করে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থানিরাপদ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে এডিবি’র সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়োং-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে এডিবি’র ক্রমবর্ধমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী ভবিষ্যতে এই সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দেশের সার্বিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেনবাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণে এডিবি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..