× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

পিআইডি

স্বাস্থ্য সেবা খাতে এনজিওগুলোর কার্যক্রম বৃদ্ধির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
স্বাস্থ্য সেবা খাতে এনজিওগুলোর কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য সেবা খাতে কার্যক্রম বৃদ্ধির জন্য বেসরকারি সংস্থাসমূহ তথা এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রবীণ স্বাস্থ্য সেবা, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রমে এনজিওগুলো অংশগ্রহণ করছে। আশা করি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তারা সরকারের পাশাপাশি অব্যাহতভাবে কাজ করে যাবেন।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘স্বাস্থ্য সেবায় এনজিও এর সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে ধাত্রীদের প্রশিক্ষণ দিতে হবে। কেননা সারাদেশে বিশেষত গ্রামাঞ্চলে ধাত্রীদের ওপর আমাদের নির্ভর করতে হয়। তিনি আরো বলেন, শুধু পরিবেশ নিয়ে আন্দোলন করলেই হবে না, অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

সভায় বক্তাগণ বলেন, মানসিক স্বাস্থ্য ও চক্ষু স্বাস্থ্যেও নজর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে যেন ফার্স্ট ফুড দোকান না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহের শিকার শুধু মেয়ে নয়, ছেলেদেরও কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়েও কাজ করা দরকার। তারা ইউনিভার্সেল হেল্থ কাভারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো যেনো রোগীবান্ধব হয় সে ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানান আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন  সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..