× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

রাষ্ট ক্ষমতায় বিএনপি গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে– তৃপ্তি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

যশোর -১ আসন এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দুর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বিনিয়োগ করে বেকারত্ব দুর করা হবে। কর্মক্ষমতা বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন (স্কিল সেন্টার) কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া ও বড় পরিকল্পনা রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সকলের জন্য নিশ্চিত করা পাশাপাশি গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড লাইন এর সংযোগ স্থাপন করা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ছিল দুঃসাহসিক ভূমিকা। জিয়াউর রহমানকে হত্যাকান্ডের পর আমাদেের মা বেগম খালেদা জিয়া তার শিশু পুত্রদের কথা না ভেবে তিনি দেশের মানুষের কল্যানে হাল ধরেছিলেন। তিনি বার বার গনতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আর শ্বৈরাচার হাসিনা গনতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মা বেগম জিয়া আজ চরম অসুস্থ। আপনারা মায়ের জন্য দোয়া করবেন।
রাষ্ট ক্ষমতায় বিএনপি গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টার সময়  বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন এর ৬ নং রাজাপুর ওয়ার্ডে উঠান বৈঠক ও লিফলেট বিতারন অনুষ্টান সাবেক মেম্বার  আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল তৃপ্তি বলেন, দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী শ্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আর নিরীহ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা হামলা ও নির্যাতন চালিয়েছে। আজ তারা লুটপাট করে পালিয়ে ও আবার ষড়যন্ত্র করছে। আপনারা মনে রাখবেন স্বাধীনতা বিরোধী শক্তি ওই জামাত ইসলাম চক্রটি আবারও মাথা চড়া দিয়ে উঠছে। এরা এদেশে পাকিস্থানীদের সাথে মিলিত হয়ে আমাদের মা বোনদের সাথে ব্যাভীচার করেছে। তাই এদের বর্জন করতে হবে।আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে শুধু লুট পাট হয়েছে। সামান্য বাগআচড়া ইউনিয়ন এর চেয়ারম্যান ব্যাংক হিসাব বাদে বাড়িতে পাচ বস্তা টাকা রেখেছিল। আর সেই টাকা ছেলে এবং তার স্ত্রী গোপন করে ফেলায় ছেলে ও স্ত্রীকে গরুর মত পিটিয়ে একবস্তা টাকা উদ্ধার করে। এই হচ্ছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের চরিত্র।
এসময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের।


এ ক্যটাগরির আরো খবর..