× Banner
সর্বশেষ
বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের সাফারি পার্ক

সাতক্ষীর প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে 

সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা অনুষ্ঠিত

দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্য দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় তালায় গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহিনুর রহমান সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালার শাখার অফিসার নাজমুল হক।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে গ্রাহকদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..