× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

আগৈলঝাড়ায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে কারাদন্ড ও কনের পিতা-মাতাকে জরিমানা

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে কারাদন্ড ও কনের পিতা-মাতাকে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আলাউদ্দিন মারামাতের মেয়ে ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সোনালী আক্তারের সাথে একই গ্রামের মৃত মাজেদ মৃধার ছেলে ও গৈলা বাজারের টেইলার্স সোহাগ মৃধার সাথে সম্প্রতি বিয়ে দেয়া হয়। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বর সোহাগ মৃধা ও কনের পিতা-মাতাকে আটক করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ম্যাজিষ্ট্রেট শতরুপা তালুকদার বর সোহাগ মৃধাকে ১৫দিনে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ও কনের পিতা আলাউদ্দিন মারামাতকে এক হাজার ও মাতা চন্দ্রবান বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার সকালে বরকে পুলিশ বরিশাল জেলহাজতে প্রেরন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..