× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

পিআইডি

ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো প্রকার ক্যাটেগরি না রাখার নির্দেশনা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
অভিযোগ প্রতিকার প্রশিক্ষন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাকে তাদের ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে সম্পাদনের লক্ষ্যে নতুন করে ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

একই পত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো প্রকার ক্যাটেগরি (যেমন-এ, বি, সি শ্রেণি) না রেখে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়সামিনের স্বাক্ষরিত ২৯ জুলাই ২০২৫ তারিখের পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..