× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পঞ্চগড় জেলা প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলায় সহস্রাধিক আসামী, গ্রেফতার ৫

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলা ও অনেক বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলার ভিত্তিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান (২৮), সাদ্দাম হোসেন সেলিম (২২)।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর রাতভর যৌথ বাহিনীর অভিযানে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রংপুর সদর কোর্টে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি আলদাদপুর এলাকায় ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রঞ্জন কুমার রায় নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটে গত শনিবার (২৬ জুলাই)।

অভিযোগ ওঠার পরপরই পাশের কিশোরগঞ্জ উপজেলার উত্তেজিত লোকজন হিন্দুপল্লী ছয়আনি বালাপাড়ায় গিয়ে রঞ্জনের বাড়ি মনে করে ভুল করে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরদিন রোববার (২৭ জুলাই) আবারও হিন্দুপল্লীতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একাধিক ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এদিকে আটক রঞ্জন কুমার রায়কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কিশোর পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে।

এছাড়াও মঙ্গলবার (২৯ জুলাই) গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হয়।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, গঙ্গাচড়া আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হানিফ খান সজিব, ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ১৫ বান্ডিল টিন ও ৩০ বস্তা শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ২০টি মাটির চুলা ও চারটি টিউবওয়েল মেরামত করে দেওয়া হচ্ছে। তাদের ঘরবাড়িগুলো মেরামত করতে যা কিছু লাগবে, তার খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..