× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

সরকারি চাকরিজীবীদের ‘শিক্ষা সহায়ক ভাতা’ দেওয়ার সিদ্ধান্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: সরকর সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাব্যয় নির্বাহের জন্য নতুন জাতীয় বেতন স্কেলে ‘শিক্ষা সহায়ক ভাতা’দেওয়ার।

রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। চলতি ১ জুলাই থেকে এ ভাতা কার্যকর হবে।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্ম-সচিব কাজী মাহবুব হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব কর্মচারীর জন্য সন্তানপ্রতি মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক দুই সন্তানের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা ‘শিক্ষা সহায়ক ভাতা’দেওয়া হবে।

স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।

শিক্ষা সহায়ক ভাতার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র এবং জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। জন্মসনদ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সন্তানরা ২১ বছর বয়স পর্যন্ত এ ভাতা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..