× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে।

তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবার অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..