× Banner
সর্বশেষ
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী

পিআইডি

হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক -শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ মে, ২০২৫
রেজিস্ট্রেশনের আওতায়

ঢাকা জেলার সকল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সম্পন্ন করতে হবে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ এর ধারা ৩২৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

শ্রম আইন ২০০৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করবেন।

উপদেষ্টা আরো বলেন যে, আগামি ২০ মে ২০২৫ এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..