× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাস গর্তে, ছাঁদ খুলে ঝুলছে গাছে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছাঁদ খুলে ঝুলছে

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনার সময় বাসের ছাঁদ খুলে গিয়ে গাছের ডালে ঝুলে থাকে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ছাঁদসহ গর্তে পড়ে যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসের ছাঁদ আলাদা হয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়, যা ছিলো এক ভীতিকর দৃশ্য। দ্রুতই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। চারজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং ছাঁদ সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..