× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

আগৈলঝাড়ায় একই পরিবারের ৩জনকে শাররীক নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপবাদ দিয়ে একই পরিবারের পিতা, স্কুল ছাত্র ছেলে ও কলেজ ছাত্রী মেয়েকে শাররীক নির্যাতন করেছে ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা। গুরুতর অবস্থায় তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি পংকজ জয়ধরের ঘরে ৩ দিন পূর্বে টাকা চুরি হয়। ওই চুরি ঘটনায় শুক্রবার রাতে পংকজ জয়ধরের বাড়িকে এক শালীস-বৈঠক বসায় ইউপি সদস্য ভোলা নাথ পান্ডে।  শালীস-বৈঠকে পাশের বাড়ির সুভাষ হালদারের ছেলে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র চিনময় হালদারের কাছ থেকে কোন মালামাল উদ্ধার করতে না পারলেও তাকে চোর সাব্যস্থ করা হয়। পরে ইউপি সদস্য ভোলা নাথ পান্ডের নেতৃত্বে চিনময় হালদারকে শাররীক নিযার্তন করা হয়।

এই সময় চিনময় পিতা সুভাষ হালদার ও কলেজ ছাত্রী বোন মনিকা হালদারকে শাররীক নিযার্তন করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের তিনজনকে  উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য ভোলা নাথ পান্ডে জানান, শালীস-বৈঠকের সময় চিনময় হালদারের কাছ থেকে কোন মালামাল উদ্ধার করা হয়নি। সে পূর্বেও দোকান ঘর চুরি করেছিল। তাকে চুরির বিচার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..