× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

মেহেরপুরের টুঙ্গী গ্রামের মুক্তিযোদ্ধা ফিত্তাজ আলীর লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের মুক্তিযোদ্ধা ফিত্তাজ আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজেউন)। গত মঙ্গলবার দিনগত রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃতুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। তার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ৯ টায় পার্শ্ববর্তী যাদুখালীতে পুলিশের একটি চৌকসদল তার লাশে গার্ড অব অনার প্রদান করে। এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, অর্থ কমান্ডার সিরাজউদ্দিন, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ। পরে একই স্থানে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুম ফিত্তাজ আলী দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বুধবার ভোরের দিকে তার লাশ গ্রামের বাড়ি পৌঁছায়।


এ ক্যটাগরির আরো খবর..