× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

পলিথিন বিরোধী অভিযান অব্যাহত: ৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
পলিথিন বিরোধী অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারা দেশে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালানো হচ্ছে। রবিবার ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৯৩৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..