× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান ঘোষপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী (৫৫) নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।

নিহতের ভাতিজা ঠান্ডু জোয়ার্দ্দার জানান, ভোরে শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সাথে তার সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে থানার এস আই আব্দুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাপস বিশ্বাস বলেন, শের আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছে। ইন্টারনাল রক্তক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..