× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত-২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুরা এলাকার আবু তালেবের ছেলে পিকআপ চালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।

ফায়ার সার্ভিসের গৌরনদী ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে আটকে পড়া দুইজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলো পিকআপ। পথিমধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..