× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পরীক্ষা বাতিলে রিট

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ আকবর এ ফলাফল ঘোষণা করেন। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৪৪৮ জন। পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ। তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত ১১ হাজার ৪৯ জন শিক্ষার্থী মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাবেন।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনদিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। তবে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে আদালতে অভিযোগও জমা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলন করার কথা ছিল, তা হয়নি। প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে(http://www.dghs.gov.bd/index.php/bd/home/1471-2015-09-20-05-54-32) গিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া মুঠোফোনের ক্ষুদে বার্তায় (এসএমএস) এ পরীক্ষার ফল জানা যাবে। এদিকে ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ এনে এ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রীম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার সকালে রিট আবেদনটি করেন এ্যাডভোকেট ই্উনুছ আলী আকন্দ।

এর আগে শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিসে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিব বরাবরে ওই নোটিশ পাঠান বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি দাবি করেন, যে প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষা ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরবর্তীতে নতুন করে ভর্তি পরীক্ষা নিতে বলা হয়েছে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে ওই দিনই জানান এই আইনজীবী।


এ ক্যটাগরির আরো খবর..