× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খায়রুল বশার

তিনদিন ব্যাপী ২২তম জাতীয় বধির ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
বধির ব্যডমিন্টন প্রতিযোগিতা

তিনদিন ব্যাপী ২২তম জাতীয় বধির ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ শনিবার ঢাকার শহীদ তাজউদ্দিন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী ২২তম জাতীয় বধির ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি সাবেক মূখ্য সচিব মোঃ আবদুল করিম। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া ক্লাবসমুহ হতে ১২১ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পুরুষ ইভেন্টে ঢাকা বধির ক্রীড়া সংস্থার মোঃ রাশেদ জনি এবং মহিলা ইভেন্টে ঢাকা বধির সংঘের সাহানা আক্তার সানা চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার গ্রহণ করেন।

পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল করিম, জাকির হোসেন খান, মোহাম্মদ খায়রুল বশার এবং গাজী কামরুল হাসান বক্তৃতা করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা সুন্দর খেলা উপহার দিয়েছে। তাদের সুনিপুন ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের আনন্দ দিয়েছে। তিনি বিগত পাঁচ বছর এই ফেডারেশনের সভাপতি হিসেবে বধিরদের কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন।

তিনি খেলোয়াড়দের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা যদি কোন আন্তর্জাতিক টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তিনি বধিরদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা করবেন। তিনি বধিরদের কল্যানে বিশেষ অর্থ বরাদ্দের প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। তিনি ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বিজয়ীদের অভিনন্দন জানান।

সহসভাপতি মোহাম্মদ খায়রুল বশার তার বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরও দক্ষতা রয়েছে। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্ণামেন্টে বিজয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের প্রতিবন্ধীরা আর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রশিক্ষনের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন একমাত্র ফেডারেশন যে ফেডারেশনে সকল ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ খায়রুল বশার, জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আলম, যুগ্ম সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য সাহানা আক্তার, শাহ বাবুল আহমেদ, আবদুর রাজ্জাক, শামসুল আরেফীন, মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..