× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
বড় ভাইকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাই সায়েম আকনের (২৮) হাতে বড় ভাই মো. শফিকুল ইসলাম সাইলু (৪৫) খুন হয়েছে।  আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খা হাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম সাইলু কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর এলাকার সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ছোট ভাই সায়েম আকন।

আজ বৃহস্পতিবার বিকেলে বড় ভাই সাইলু আকন তার শশুরবাড়ি পিরোজপুর যাবার জন্য রওয়ানা  হন। এসময় তার ছোট ভাই সায়েম আকন ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। বড় ভাই একটি অটো ভ্যানে করে বাসস্ট্যান্ড যাবার জন্য উঠেন। এসময় ছোট ভাইও ঐ অটো ভ্যান উঠেন।

এসময় তারা পার্শ্ববর্তী ইউনিয়ন রমজানপুরের হামেদ খা হাট এলাকার বাজার পার হয়। পরে ফাকা জায়গায় অটোভ্যানটি আসলে ছোট ভাই সায়েম আকন তার বড় ভাই সাইলু আকনকে কেচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে সায়েম আকনকে আটক করে মারধর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এছাড়াও আহত অবস্থায় ছোট ভাই সায়েম আকনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনাটি খুবই দু:খজনক।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওর ছোট ভাই সায়েমকে উদ্ধার করে পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বড় ভাই সাইলু আকন তার ছোট ভাই সায়েম আকনকে মাদক খেতে বাধা দেন ও তাকে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাবেন বলে জানান। এতে করে সে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..