× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
modhukhali

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কাউটস ।

মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কাউটস এর আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশার (ভূমি) শামীম আরা , উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার রাশেদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন,পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ ও মেধাবী অফিসার। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার সুপরিকল্পিত কার্যক্রমের জন্য মধুখালী উপজেলাবাসী সব সময়ই তাকে স্মরণ রাখবে। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য মঙ্গল কামনা করি এবং তার সুন্দর ভবিষ্যত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন। সবাই তার উত্তরাত্তর জীবনের মঙ্গল কামনা করেন । পরে মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলের তোরা, ক্রেস ও উপহার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..