× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার

উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
norail

নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড। বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ মে নড়াইলের কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘড়িয়াল(আঞ্চলিক নাম রামগতি) সহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামের মোঃ মুজিবের খানের ছেলে মোঃ বিটু খান(৪৬) ও দক্ষিণ যোগানিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ মাবু শেখ(৩০) এবং গোপালগঞ্জ সদর থানার ছোটফা গ্রামের মোঃ কবীর মুন্সীর ছেলে মোঃ নাছিম (৩৫)। পুলিশ সুপার নির্দেশনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জেলা পুলিশ বদ্ধপরিকর।


এ ক্যটাগরির আরো খবর..