× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
dhamoirhat

নওগাঁর ধামইরহাট থানা পুলিশ কর্তৃক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট ও পত্নীতলা থানাসহ মোট ৬টি মামলা রয়েছে, যার ৫টিতে সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত।

জানা গেছে, ৩ এপ্রিল সকাল ৯ টায় ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৫টি সি’আর সাজা পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা’র আসামী ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৪৫) কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মাননীয় নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ৫টি সাজাপ্রাপ্ত ও ১টি ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করে ৪ এপ্রিল সকালে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, উক্ত আসামী দীর্ঘদিন ঢাকায় আত্মগোপন করে ছিল।


এ ক্যটাগরির আরো খবর..