× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

মেহেরপুরের মুজিবনগরে স্থানীয় ব্র্যাক অফিস ও স্বর্ণালঙ্কারের দোকান সহ ২টি বাড়িতে ডাকাতি

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে স্থানীয় ব্র্যাক অফিস, স্বর্ণালঙ্কারের দোকান সহ ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

রবিবার দিনগত মধ্য রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হামলা চালিয়ে নগদ অর্ধলক্ষাধিক টাকা সহ ৭ ভরি সোনা লুটে নিয়ে যায়। এসময় তাদের প্রতিরোধ করতে গেলে ডাকাত দলের অস্ত্রাঘাতে তাহাজ আলী (৩৫) নামের এক জন আহত হয়।

স্থানীয়রা জানান, রবিবার দিনগত মধ্য রাতে ১০ থেকে ১২জনের এক দল ডাকাত কেদারগঞ্জে স্থানীয় ব্র্যাক অফিস ও বাজারের মুক্তা জুয়েলার্সে হামলা চালিয়ে কিছু না পেয়ে কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়। পরে চলে যাওয়ার সময় বাজার পাড়ায় তাহাজ আলী ও ইউসুফ আলীর বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্ধলক্ষাধিক টাকা সহ ৭ ভরি সোনা লুটে নেয় তারা। প্রতিরোধ করতে গেলে তাহাজ আলী নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে স্থানীয়রা তাহাজ আলীকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..