× Banner
সর্বশেষ
উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার

ডেস্ক

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা পেল সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা ছিল (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসির কাছে। দেশের বিশেষ পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সরাসরি বাড়াতে বা কমাতে পারবে সরকার। এ বিষয়ে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২২ জারি করেছেন।

আইন অনুসারে সংসদ অধিবেশন না থাকলে জরুরি কোনো প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। পরে সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপন করা হয়। এটি সংশোধনীর ফলে বিইআরসির পাশাপাশি সরকারও ‘বিশেষ পরিস্থিতিতে’ গেজেট প্রজ্ঞাপন দিয়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

অধ্যাদেশে ২০০৩ সালের প্রণীত আইনের ৩৪ ধারা সংশোধনের পাশাপাশি নতুন ধারা যুক্ত করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে, জনস্বার্থে, কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এর উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহণ ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করিতে পারবে।’

এর আগে গত সোমবার (২৮ নভেম্বর) জ্বালানির বাজারে অস্থিরতার মুখে এ আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বিশেষ পরিস্থিতিতে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকারও বাড়াতে বা কমাতে পারবে। এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২২-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


এ ক্যটাগরির আরো খবর..