× Banner
সর্বশেষ
আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী শহরে ফুটবল খেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক কর্মী মারা গেছেন। সংঘর্ষে এ পর্যন্ত দুইজন মারা গেলেন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ওয়াসিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ব্যক্তিরা হলেন ছাত্রকর্মী ওয়াসিম (২২) ও ফজলে রাব্বি রাজিব (২৩)।

এর আগে সোমবার (২১ মার্চ) দিনগত রাত ৮টার দিকে নোয়াখালী সরকারি কলেজ পুরাতন ক্যাম্পাসের পাশে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সোমবার বিকেলে ফুটবল খেলা চলাকালীন সময়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এর জের ধরে রাতে রাজীবের বন্ধু ছাত্রলীগের এক পক্ষের সঙ্গে একই এলাকার অন্য পক্ষের ছাত্রলীগ কর্মী সাজু, সুলতান ও সৌরভের ফের কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাজু রাজিবসহ ৩ জনকে গুলি করে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরেক ছাত্রলীগ কর্মী ওয়াসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

অন্যদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী ইয়াসিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..