× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

বসুরহাট পৌরসভায় ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০২২
কোটি টাকার বাজেট ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেল ৩টায় পৌরসভার কার্যালয়ে ৮৬ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ২৫ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৬ কোটি ৫০ লাখ টাকা, মূলধন হিসাব ৫০ লাখ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৪ কোটি ৭০ লাখ ৭১ হাজার ৫০৪ টাকা।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২৬ কোটি ৬ লাখ ২০ হাজার ২৮ টাকা, উন্নয়ন ব্যয় ৫৬ কোটি ৫০ লাখ টাকা, মূলধন ব্যয় ৬০ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ১ হাজার ৪৭৬ টাকা।

এ সময় মেয়র ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে বলে মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব মো.হালিম উল্যাহ, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ,বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, মো. নুরনবী সবুজ, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..