× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জুতার কারখানায় আগুন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
মোহাম্মদপুরের বসিলায় জুতার কারখানায় আগুন

রাজধানীর বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বসিলা সিটি হাউজিংয়ের ১২ রোডের একটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. দেওয়ান আজাদ বলেন, আজ রাত সাড়ে ১০টায় বসিলা সিটি হাউজিংয়ের ১২ নম্বর রোডের একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই।

আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

আগুনে কোনো হতাহতের খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..