× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

১১ মিনিটের চলচ্চিত্রে নওশাবা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন অভিনেত্রী নওশাবা। সম্প্রতি অংশ নিয়েছেন এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে ‘আলগা নোঙর’ নামের আরও একটি চলচ্চিত্র। নওশাবা জানিয়েছেন, আরও একটা নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

তবে নওশাবা অভিনীত নতুন এই চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্যের। সময়ের হিসাবে ১০ থেকে ১১ মিনিট ব্যাপ্তির। চলচ্চিত্রটির নাম ‘বৃত্তে বিষবৃক্ষ’। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করছেন তরুণ পরিচালক শ্যামল শিশির।

ছবিতে নওশাবা অভিনয় করবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে।

নতুন এ চলচ্চিত্রটি নিয়ে নওশাবা বলেন, ‘চিত্রনাট্য পড়ে আমার ভালো লেগেছে। একটা বিশ্ববিদ্যালয়-পড়ুয়া একজন মেয়ের নানা ধরনের যুদ্ধ নিয়ে এগিয়েছে গল্প।’ তিনি বলেন, ‘এর আগে এই পরিচালক দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেগুলো দেখেছি। মনে হয়েছে কাজ করা যায়।’

এদিকে পরিচালক শ্যামল শিশির জানিয়েছেন, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুটিং হবে ‘বৃত্তে বিষবৃক্ষ’ চলচ্চিত্রটির। এতে নওশাবা ছাড়াও অভিনয় করবেন জাহাঙ্গীরনগর থিয়েটার এবং নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

নির্মাণের পর চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে প্রদর্শনীর পাশাপাশি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..