× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

বৃষ্টিতে বিপর্যস্ত মধুখালীর জনজীবন

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
বৃষ্টিতে বিপর্যস্ত মধুখালীর জনজীবন

কয়েক দিনে আকাশে মেঘ ও ঝাঁকে ঝাঁকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ দিকে দিনভর বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল ও বাজারে কেনাবেচা কমে গেছে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের ভ্যান চালক মোঃ কাওছার শেখ (৬০) বলেন, ২০ বছর ধরে ভ্যান চালাই। চার দিন ধরে বৃষ্টি।

রাস্তায় মানুষ জন কম। কামাইও কম। তারপরও পেটের দায়ে প্রত্যেকদিন ভ্যান চালাছি। এই অবস্থায় বৃস্টিতে শরীর দূর্বল হয়ে যাচ্ছে তারপরেও সংসার বাচানোর জন্য বৃস্টির মধ্যে ভ্যান চালাচ্ছি। তিনি আরো বলেন আমরা তো সরকারী কোন সাহায্যে পাই না।

তাই পেটের দায়ে ভ্যান চালাই। আড়পাড়া ইউনিয়নের বালুচর গ্রামের একজন দিনমুজুর টুকু মৃধা বলেন বাড়ীতে খাবার থাকলে বাজারে বিক্রি হতে যাতাম না। ঘরে খাবার নাই তাই বৃস্টি মাথায় করে মাঝিবাড়ি বাজারে বিক্রি হতে যাচ্ছি। আড়পাড়া ইউনিয়নের পুর্ব আড়পাড়া গ্রামের একজন আদর্শ কৃষক মোঃ আইউব শেখ বলেন এই বৃস্টিতে ফসলের তেমন কোন সমস্যা নাই।

তবে এইভাবে বৃস্টি হতে থাকলে বৃস্টিতে ধানকাটা ও মাঠে কাটা ধানের সমস্যা হবে। কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন বলেন বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এই একই কথা জানান আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা।

মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক বলেন উপজেলার কোনো ইউনিয়নে পাকা ধান নস্ট হয়ে যাওয়ার খবর নেই। এই বৃস্টিতে পাটের পক্ষে ভালো হচ্ছে। তবে বৃস্টি আরও ভারী এবং অনেকদিন থাকলে সমস্যা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..